Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বীরভূমের ইলামবাজারে যুবক সামন্ত রায়ের অর্ধনগ্ন দেহ উদ্ধার। পুলিশ ঋণের কারণে ঘটনার সম্ভাবনা দেখছে। বিস্তারিত পড়ুন।

যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
  • ৩ জুন, ২০২৬ ১৯:৪৪
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: এক  যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ, বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত সুখবাজারে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সামন্ত রায় ওরফে দিপু (৩৫)। তাঁর বাড়ি ইলামবাজারে সুখবাজার গ্রামেই। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন সামন্তবাবু। দীর্ঘক্ষণ আশেপাশের এলাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনও খোঁজ পাননি। এরপর আজ সকালে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর পরিজনেরা।

Advertisement

এর কিছুক্ষন পরেই স্থানীয় একটি দোকানের ছাদে তাঁর অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন এলাকার কয়েকজন বাসিন্দা। খবর পেয়ে অকুস্থলে আসে ইলামবাজার থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঋণে জর্জরিত হওয়ার কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। দেহের পাশ থেকে বিষের নমুনাও উদ্ধার করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। 

সম্পর্কিত সংবাদ