নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিলিগুড়ির সিটি সেন্টারে ‘হাউস অব সেনকো’র নতুন স্টোর নিয়ে এল সেনকো। এই নিয়ে শিলিগুড়িতে তারা তৃতীয় স্টোর খুলল। প্রায় ৫৮১ বর্গ ফুটের এই স্টোরে সোনা, হিরে ও প্ল্যাটিনামের গয়না থাকবে। সেনকো গোল্ড লিমিটেডের এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, ‘শিলিগুড়িতে আমরা আমাদের তৃতীয় স্টোর খুলতে পেরে খুবই খুশি। শিলিগুড়ি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাজার। সেনকোর উপর উপভোক্তাদের আস্থাও অত্যন্ত গভীর।’



