Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

নজরে পুজোর বাজার, হাজির সেনকো গোল্ডের নতুন কালেকশন ‘গসিপ’

‘কিল ইওর ইনার ডেমন’! বাংলা তর্জমা করলে দাঁড়ায়, নিজের অন্তরের রিপুদের ধ্বংস করুন। এই বার্তা নিয়েই এবার শারোদোৎসবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল পুজোর নতুন কালেকশন ‘গসিপ’।

নজরে পুজোর বাজার, হাজির সেনকো গোল্ডের নতুন কালেকশন ‘গসিপ’
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

‘কিল ইওর ইনার ডেমন’! বাংলা তর্জমা করলে দাঁড়ায়, নিজের অন্তরের রিপুদের ধ্বংস করুন। এই বার্তা নিয়েই এবার শারোদোৎসবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল পুজোর নতুন কালেকশন ‘গসিপ’। আর এই সম্ভার সাজিয়ে গত ৮-১০ আগস্ট হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটির পূর্বাচল ক্লাবে উপস্থিত ছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সেখানে তিনদিন ব্যাপী ‘ক্যারাভান পুজো পপ আপ’ জমে উঠেছিল এই কালেকশনে।  

Advertisement

নতুন প্রজন্মের কথা মাথায় রেখে ‘গসিপ’ কালেকশনে গয়নার নকশায় নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ছকভাঙা ডিজাইনে ট্রেন্ডি ও ফ্যাশনেবল গয়না তৈরির উপর জোর দেওয়া হয়েছে বলে জানাচ্ছে কোম্পানি। শাড়ি, ওয়েস্টার্ন, সেমি ওয়েস্টার্ন বা ফিউশন- যে যেমনই পোশাক পরুক না কেন, পুজোর যে কোনও লুকের সঙ্গেই যাতে এই গয়নাগুলি পরা যায়, সেটি মাথায় রেখেই আনা হয়েছে এই কালেকশন। 

অক্সিডাইজের চোকার থেকে কুন্দন, টেম্পল স্টাইলের কাফ থেকে স্টার্লিং সিলভারের গয়না কী নেই এখানে!  এমনকী, আমেরিকান ডায়মন্ড জুয়েলারিও মিলছে এই নয়া কালেকশনে। মহিলারা সাজের মাধ্যমে, তাঁদের ব্যক্তিত্বের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবেন, অন্তরের ভয়, নেতিবাচকতা দূর করবেন, এই ভাবনা থেকেই ‘কিল ইওর ইনার ডেমন’ ভাবনার সূত্রপাত বলে দাবি সংস্থার।  

ক্যারভ্যান পুজো পপ-আপ-এ ‘গসিপ’-এর স্টল সেদিন ছিল অনুষ্ঠানে ভরপুর। বিভিন্ন ধরনের সিলভার এবং ফ্যাশন জুয়েলারির প্রদর্শন তো ছিলই, সঙ্গে ছিল রেডিও জকি রাইয়ের সঙ্গে আড্ডার সুযোগ। ইনফ্লুয়েন্সার প্রীতি সরকারের  ‘প্রীটিজেন’-এর সঙ্গে একটি ফ্যাশন শো-র আয়োজনও করা হয়। ‘গসিপ’-এর জুয়েলারি মিলছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সমস্ত শোরুমে। অনলাইনে কেনাকাটার জন্য গ্রাহকেরা দেখতে পারেন www.mygossip. in ওয়েবসাইট।

সম্পর্কিত সংবাদ