Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সেলিনার জবাব

অভিনেত্রী সেলিনা জেটলি পিটার হগের আইনি নোটিসের জবাব দিলেন। তিনি জানান, ভয় পেয়ে পিছু হটে যাওয়ার পাত্রী নন। বিস্তারিত পড়ুন।

সেলিনার জবাব
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• স্বামী পিটার হগ ও তাঁর পরিবারের তরফে মানহানির অভিযোগে জোড়া আইনি নোটিস পেয়েছেন অভিনেত্রী সেলিনা জেটলি। এবার সেই নোটিসের জবাব দিলেন তিনি। সাফ জানালেন, ভয় পেয়ে পিছু হটে যাওয়ার পাত্রী তিনি নন। এর শেষ দেখে ছাড়বেন বলেও জানিয়েছেন তিনি। সেলিনার দাবি, পিটার ও তাঁর পরিবারের বিরুদ্ধে তিনিও মামলা করেছিলেন। সেই মামলা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই আইনি নোটিস পাঠানো হয়েছে তাঁকে। অভিনেত্রীর দাবি, নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করা ও আইনি প্রতিকার চাওয়া কখনোই মানহানির আওতায় পড়তে পারে না।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ