Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নিরাপত্তা নাকি বন্দিদশা?

দুই বোন ডিম্পল এবং তানিয়া। চোখের সামনে বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু দেখে। এই মানসিক আঘাত দুই বোনকে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রাখে।

নিরাপত্তা নাকি বন্দিদশা?
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

• দুই বোন ডিম্পল এবং তানিয়া। চোখের সামনে বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু দেখে। এই মানসিক আঘাত দুই বোনকে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রাখে। বড় হওয়ার পর ডিম্পল তানিয়ার প্রতি অতিরিক্ত রক্ষণশীল হয়ে ওঠে এবং তার জীবনের মূলমন্ত্র হয়ে দাঁড়ায়, বোনের দায়িত্ব আমার। হঠাৎই ঝাড়গ্রাম পুলিশের তরফে ডিম্পল একটি ফোন পায় । জানা যায়, স্কুল শিক্ষিকা তানিয়া গত কয়েকদিন ধরে নিখোঁজ। তদন্তে উঠে আসে এক ভয়ানক তথ্য— তানিয়াকে শেষবার দেখা গিয়েছিল চামসুট্টি জঙ্গলের সামনে, যা স্থানীয়দের কাছে আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত। স্থানীয় লোককথা অনুযায়ী, এই জঙ্গলটি ‘মায়াবী’। বোন মারা গিয়েছে, পুলিশের এই দাবি মেনে নিতে অস্বীকার করে ডিম্পল ছুটে যায় ঝাড়গ্রামে । এরপর?

Advertisement

এভাবেই ‘অটবী’র চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘অটবী’ নিছকই একজন নিখোঁজ মানুষকে খোঁজার গল্প নয়, এটি মানুষের মনের এক গভীর গোলকধাঁধায় নেমে যাওয়ার গল্প। যেখানে ভালোবাসা কখনও কখনও দমবন্ধ করা হতে পারে এবং নিরাপত্তা পরিণত হতে পারে বন্দিদশায়। এই ছবির মূলে রয়েছে শৈশবের এক ভয়াবহ ট্রমা। চিত্রনাট্যটি এমনভাবে সাজানো হয়েছে যাতে দর্শকের বাস্তবতার ধারণাটি চ্যালেঞ্জের মুখে পড়ে। নির্জন অরণ্যে একা, ডিম্পলকে কীভাবে লড়াই করতে হবে, তা নিয়েই এগিয়েছে গল্প। সিদ্ধি বিনায়ক ক্রিয়েশনস উপস্থাপিত এই ছবিতে অভিনয় করেছেন মধুমিতা সরকার, ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক প্রমুখ। মিউজিকের দায়িত্বে রয়েছেন অমিত মিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ