নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের এল এ ব্লকে মণিপুর ভবন থেকে লক্ষাধিক টাকার প্লাম্বিং সরঞ্জাম চুরির হয়েছে। এ ব্যাপারে মণিপুর ভবনের অভিযোগের ভিত্তিতে সোমবার বিধাননগর দক্ষিণ থানার পুলিস এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আফতাবউদ্দিন। নির্মাণ সংক্রান্ত কাজের জন্য ৪ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মণিপুর ভবন বন্ধ ছিল। সেখানকার কর্মীরা সকলে রাজ্যের বাইরে ছিলেন। যেহেতু কাজ চলছে, সেই কারণে ভবন পাহারা দেওয়ার জন্য আফতাবউদ্দিনকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল। সোমবার ওই নিরাপত্তারক্ষীই ফোন করে জানান, প্রচুর প্লাম্বিং আইটেম অর্থাৎ, পাইপলাইন ও বাথরুম ফিটিংস চুরি হয়েছে।



