মেরামতির জন্য ফের কয়েকঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু(বিদ্যাসাগর সেতু)। আগামী শনি ও রবিবার কয়েকঘণ্টা করে বন্ধ থাকবে ব্যস্ততম এই সেতুটি। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার। আগামী ১১ অক্টোবর, শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা ও ১২ অক্টোবর, রবিবার বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)।



