Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সদরঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জখম বাইক চালক

রবিবার রাতে পুরাতন মালদহ শহরের সদরঘাটে অ্যাম্বুলেন্স এবং বাইকের সংঘর্ষে একজন জখম হয়েছেন। জখম ওই বাইক চালককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জখম বাইক চালক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার রাতে পুরাতন মালদহ শহরের সদরঘাটে অ্যাম্বুলেন্স এবং বাইকের সংঘর্ষে একজন জখম হয়েছেন। জখম ওই বাইক চালককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমের নাম লব মণ্ডল। তাঁর বাড়ি সাহাপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সটি নালাগোলা রাজ্য সড়ক ধরে বামনগোলা দিকে এবং বাইকটি পুরাতন মালদহ থেকে ইংলিশবাজারের দিকে যাচ্ছিল। স্থানীয় একটি নার্সিং হোমের সামনে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পুলিস গিয়েছিল। দ্রুত রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ