Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সোদপুরে লরির ধাক্কায় আহত পুরোহিত

সোদপুরে লরির ধাক্কায় আহত পুরোহিত
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দুপুরে সোদপুরের রাসমণি মোড়ে লরির ধাক্কায় স্থানীয় মন্দিরের একজন পুরোহিত গুরুতর জখম হন। তিনি সাইকেল করে পুজো করতে যাচ্ছিলেন। জখম পুরোহিতের নাম শিবনাথ মুখোপাধ্যায়। রাসমণি মোড় সংলগ্ন এলাকায় তাঁর বাড়ি। তাঁকে চিকিৎসার জন্য খড়দহের বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর পায়ের চিকিৎসা হয়। তবে তাঁর সাইকেলটি ভেঙে গিয়েছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটকে ব্যস্ত একফোর্ড রোড অবরোধ করেন। দীর্ঘ সময় অবরোধ চলে। পরে খড়দহ থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। বাসিন্দাদের অভিযোগ, বি টি রোডের সুখচর গির্জা মোড় থেকে রাসমণি মোড় পর্যন্ত সারাদিন ভারী ভারী লরি ও ট্রাক চলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ