স্কুল চালু রেখেই করতে হবে বিএলও র কাজ। কিন্তু, গাইঘাটা চন্ডীগড় স্পেশাল ক্যাডার এফ পি বিদ্যালয়ে স্কুলের তিনজন শিক্ষক সকলেই বিএলও হয়েছেন। ফলে তাঁরা কাজে গেলে স্কুল হবে বন্ধ। কিন্তু গ্রামবাসীদের দাবি, স্কুল বন্ধ করে অন্য কাজে যাওয়া যাবে না। স্কুলেই অফিস ঘরে তালা বন্ধ করে শিক্ষকদের আটকে রাখল গ্রামবাসীরা।



