Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অবৈধ! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

স্কুল সার্ভিস কমিশনের ২৯ মে রুল ও ৩০ মে জারি হওয়া বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার আবেদন কলকাতা হাইকোর্টে

স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অবৈধ! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
  • ৩ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের ২৯ মে রুল ও ৩০ মে জারি হওয়া বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার আবেদন কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের সিলেকশন প্রোসেস ওই বছরের চাকরিপ্রার্থীদের মধ্যে রুল অনুযায়ী করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি।

Advertisement

বয়সের ছাড়ের ক্ষেত্রেও কোনও নির্দেশ মানা হয়নি। নির্দেশ অনুযায়ী, কোনও প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে তাহলে প্রতি সিলেকশনে বয়েসের ছাড় পাবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর করে দেওয়া হয়েছে। তাও অবৈধ বলে চ্যালেঞ্জ করা হয়েছে। সব শুনে কলকাতা হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী ৫ জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ