Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আবেদনের সময় ২১ জুলাই পর্যন্ত বাড়াল স্কুল সার্ভিস কমিশন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা বাড়াল স্কুল সার্ভিস কমিশন। সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের সময় ২১ জুলাই পর্যন্ত বাড়াল স্কুল সার্ভিস কমিশন
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা বাড়াল স্কুল সার্ভিস কমিশন। সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবারই ছিল আবেদন গ্রহণের শেষ দিন।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহু প্রার্থী আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই এই সময়সীমা বাড়াতে হচ্ছে। তবে অন্দরের খবর, ওবিসি সংক্রান্ত জটিলতা থেকে যাওয়া এবং আশানুরূপ আবেদন জমা না পড়ার কারণেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ