Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার টোপ, ৫০ হাজার টাকার প্রতারণা

স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়ে ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল। এ ব্যাপারে এক ব্যক্তি এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার টোপ, ৫০ হাজার টাকার প্রতারণা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়ে ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল। এ ব্যাপারে এক ব্যক্তি এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এক বছর আগে বাগুইআটিতে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিনি তাঁর মেয়েকে কেন্দ্রীয় বালিকা বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেজন্য তিনি ৫০ হাজার টাকা দাবি করেছিলেন। ওই ব্যক্তি ২৫, ১০ এবং ১৫ হাজার করে তিন দফায় ওই টাকাও দিয়ে দেন। কিন্তু, শিশুটিকে ভর্তি করাতে পারেননি। তারপরই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ