Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস
  • ১৪ আগস্ট, ২০২৫ ১৭:০৮

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা রাজ্য থেকে অনেকটাই সরে গিয়ে, দক্ষিণে অবস্থান করছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলির কয়েকটি জায়গায়। আজ, বৃহস্পতিবার এই পরিস্থিতি বজায় থাকবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহরের আকাশ থাকবে মেঘলা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শহরে আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ১৭.৯ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ