Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বচ্ছ নিয়োগের দাবিতে হাওড়ায় বাম ছাত্র সংগঠনের ডেপুটেশন

স্বচ্ছ নিয়োগের দাবিতে হাওড়ায় বাম ছাত্র সংগঠনের ডেপুটেশন
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছ নিয়োগের দাবিতে বুধবার হাওড়া জেলাশাসকের অফিসে স্মারকলিপি জমা দেন এসএফআই ও ডিওয়াইএফওয়াইয়ের সদস্যরা। বিকেলে বাম সংগঠনের কর্মীরা মিছিল করে হাওড়া ময়দান থেকে জেলাশাসকের অফিস পর্যন্ত যান। কিছুক্ষণ সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে মোতায়েন ছিল হাওড়া সিটি পুলিসের বিশাল বাহিনী ও র‍্যাফ। ডিওয়াইএফআইয়ের জেলা সভাপতি সুভাষ দে বলেন, ‘জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক খোলা হয়েছিল। তাতে হাজার হাজার যুবক-যুবতী নাম লেখালেও তাঁরা কোনও কাজ পাচ্ছেন না। অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে লোক নিয়োগ করতে হবে।’ সংগঠনের তরফে এদিন পাঁচজন জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ