Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আগে প্রাণ বাঁচান’, পাক সেনাকর্মীদের বার্তা কমান্ডারের

‘আগে প্রাণ বাঁচান’, পাক সেনাকর্মীদের বার্তা কমান্ডারের
  • ২৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: কাজ নয়, আপাতত প্রাণ বাঁচাতে মরিয়া পাক সেনা কমান্ডাররা। ভারতের অপারেশন সিন্দুরের ফলে পাক সেনার প্রাণে যে ভয়ের সঞ্চার হয়েছে, ফের তার প্রমাণ মিলল। ভারতের হামলার পর নিজের পোস্ট ছেড়ে চলে গিয়েছিলেন এক কমান্ডার। পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ৭৫তম পদাতিক ব্রিগেডের কমান্ডার তিনি। এখনও নিজের পোস্টে ফিরে যেতে চান না সেই কমান্ডার। জানা গিয়েছে, কয়েকদিন আগেই জুনিয়ররা ওই পোস্ট খোলার বিষয়ে তাঁর কাছে অনুমতি চান। কমান্ডারের জবাব, ‘অফিস পরে খুলবেন, আগে নিজের প্রাণ বাঁচান।’ 

Advertisement

উল্লেখ্য, ভারতের সঙ্গে উত্তেজনার আবহে পাক বাহিনীর একাধিক অফিসার তাঁদের পোস্ট ছেড়ে পালিয়ে যায়।  ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে কমপক্ষে ৬৪ জন পাকিস্তানি সেনা নিহত ও ৯৬ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি সাওয়াই নালা এলাকা, সৈয়দনা বিলাল ক্যাম্প সহ একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই পদক্ষেপ পাক বাহিনীর শিড়দাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে। পাক বাহিনীর জুনিয়র অফিসারদের কথাবার্তার একটি রেকর্ড সদ্যই ভারতীয় সেনাবাহিনীর হাতে এসেছে। সেখানে পাক অফিসারদের বলতে শোনা গিয়েছে,  ‘আমাদের কমান্ডার সাহেব অনেক কষ্টে পালাতে পেরেছেন, তিনি একটি মসজিদে নামাজ পড়ছেন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে জানিয়েছেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ