Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

৫৬ হাজার পাকিস্তানি ভিখারিকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব, পাড়ি দেওয়ার আগেই ইসলামাবাদে আটক ৬৬ হাজার

শুধু ভিক্ষাবৃত্তির জন্যই বিদেশে ভিড় জমাচ্ছে হাজার হাজার পাকিস্তানি। তৈরি হয়েছে বেশ কয়েকটি আর্ন্তজাতিক চক্রও। একাধিক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

৫৬ হাজার পাকিস্তানি ভিখারিকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব, পাড়ি দেওয়ার আগেই ইসলামাবাদে আটক ৬৬ হাজার
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: শুধু ভিক্ষাবৃত্তির জন্যই বিদেশে ভিড় জমাচ্ছে হাজার হাজার পাকিস্তানি। তৈরি হয়েছে বেশ কয়েকটি আর্ন্তজাতিক চক্রও। একাধিক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানিদের এই প্রবণতায় রাশ টানতে সম্প্রতি ৫৬ হাজারের বেশি পাক নাগরিককে ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। পাক সরকারের পক্ষ থেকেও একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে চলতি বছরে ৬৬ হাজার ১৫৪ জনের বিদেশে যাওয়া থেকে আটকানো হয়েছে। তাঁদের বেশিরভাগই এইসব ভিখারি চক্রের সদস্য। ভিক্ষাবৃত্তি ও অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগে গত মাসেই পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি। সৌদি আরবও পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, উমরাহ ভিসা ব্যবহার করে মক্কা, মদিনার মতো দেশগুলিতে এসে পাক নাগরিকদের ভিক্ষাবৃত্তি বন্ধ করা হোক। ওয়াকিবহাল মহলের মতে, বারবার ভিসাবিধি লঙ্ঘনের কারণে বিদেশযাত্রা ক্ষতিগ্রস্ত হবে সাধারণ পাক নাগরিকদেরও। 

Advertisement


পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে পাক নাগরিকদের এই ভিক্ষাবৃত্তির অভিযোগ নতুন নয়। ভিসা-বিধি লঙ্ঘন যে তাঁদের জন্য কতটা সাধারণ বিষয় তা উঠে এসেছে সেদেশেরই অন্যান্য নাগরিকদের বক্তব্যে। উসমান নামের এক নাগরিক এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পাক নাগরিক হিসেবে সৌদি আরবে তীর্থযাত্রায় গিয়ে আমি লজ্জিত। বিন দাউদ স্টোর (সুপারমার্কেট) থেকে রাস্তাঘাট, সর্বত্র পাকিস্তানি ভিখারিতে ভরে গিয়েছে। এমনকি উমরাহের সময়ও তাঁরা ভিক্ষা করছে।’ তথ্য বলছে, পশ্চিম এশিয়ায় আটক হওয়া নাগরিকদের ৯০ শতাংশই পাক নাগরিক। যার জেরে, গোটা বিশ্বের সামনে নষ্ট হচ্ছে পাকিস্তানের ছবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ