Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রক্তপাতহীন নির্বাচনের দাবিতে শান্তিনিকেতনের প্রবীণদের পদযাত্রা , বোমাতঙ্কের আবহে বাড়ছে উদ্বেগ

সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই বীরভূম জেলা জুড়ে একাধিক বোমা উদ্ধার, অন্যদিকে বিভিন্ন সরকারি দপ্তরে বোমাতঙ্কের ঘটনায় বাড়ছে উদ্বেগ

রক্তপাতহীন নির্বাচনের দাবিতে শান্তিনিকেতনের প্রবীণদের পদযাত্রা , বোমাতঙ্কের আবহে বাড়ছে উদ্বেগ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই বীরভূম জেলা জুড়ে একাধিক বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে বিভিন্ন সরকারি দপ্তরে বোমাতঙ্কের ঘটনায় বাড়ছে উদ্বেগ।  এই পরিস্থিতির মাঝেই  শান্তিনিকেতনের প্রবীণ বাসিন্দারা, বিশ্বভারতীর প্রাক্তনী ও আশ্রমিকরা রক্তপাতহীন নির্বাচনের দাবিতে পথে নামলেন।

Advertisement

আজ শুক্রবার সকালে শান্তিনিকেতনের সমবায় সমিতি থেকে ফার্স্ট গেট পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশ নেওয়া প্রবীণ নাগরিকদের  বক্তব্য—“আমরা রক্তপাতহীন নির্বাচন চাই। রক্ত মাটিতে নয়, মানুষের প্রয়োজনে লাগুক। রক্ত ব্লাড ব্যাঙ্কে আসুক।”  প্রবীণ নাগরিকদের মধ্যে দুজন বলেন নির্বাচন গণতন্ত্রের উৎসব, আর সেই উৎসব যেন কোনোভাবেই হিংসার রঙে রঞ্জিত না হয়। সুস্থভাবে নির্বিঘ্নভাবে যেন নিবার্চন হয় এমনটাই দাবি জানিয়েছেন তাঁরা। 

প্রসঙ্গত, গত কয়েক দিনে বিভিন্ন ইমেলে বোমাতঙ্ক ছড়ায় আদালত, পোস্ট অফিস, পাসপোর্ট অফিসে। যদিও তদন্তে দেখা গেছে সবকটি বোমা হুমকিই ভুঁয়ো। তবে বার বার হুমকি আসায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। তার সঙ্গে চারিদিকে বেড়ে চলা হিংসার ঘটনায় বিচলিত শান্তিনিকেতনবাসী এবার শান্তির খোঁজে পথে নামলেন। 

 

সম্পর্কিত সংবাদ