Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সঞ্জু ঠিক বিরাট-রোহিতের মত, ওর অভাব পূরণ সম্ভব নয়: পরাগ

দুই পর্বে মোট ১১ বছর রাজস্থান রয়্যালসে খেলেছেন সঞ্জু স্যামসন। তার মধ্যে ২০২১-২৫ নেতৃত্ব দিয়েছেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বাড়ায় দল ছাড়তে বাধ্য হন কেরলের তারকা ব্যাটার।

সঞ্জু ঠিক বিরাট-রোহিতের মত, ওর অভাব পূরণ সম্ভব নয়: পরাগ
  • ২০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

জয়পুর: দুই পর্বে মোট ১১ বছর রাজস্থান রয়্যালসে খেলেছেন সঞ্জু স্যামসন। তার মধ্যে ২০২১-২৫ নেতৃত্ব দিয়েছেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বাড়ায় দল ছাড়তে বাধ্য হন কেরলের তারকা ব্যাটার। তিনি যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসে, মহেন্দ্র সিং ধোনির দলে। সঞ্জুর অভাব পূরণ করাই আসন্ন আইপিএলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্থান রয়্যালসের। সেটা স্বীকারও করে নিলেন অধিনায়ক রিয়ান পরাগ। তিনি জানিয়েছেন, ‘বিরাট কোহলি, রোহিত শর্মার যেমন কোনও বিকল্প হয় না, রাজস্থান রয়্যালসে তেমনই সঞ্জু ভাইয়া। তাই ওর অভাব পূরণের কথা ভাবাই কঠিন। সেটা সম্ভবও নয়। বরং আমরা চেষ্টা করছি, এমন একজনকে বাড়তি দায়িত্ব দেওয়ার, যে ওর মতো ব্যাটিংকে ভরসা জোগাবে।’

Advertisement

গত বছর আইপিএলে সবার শেষে ছিল রাজস্থান রয়্যালস। সেই ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন রিয়ান। তিনি জানিয়েছেন, ‘আমরা গতবার দশম স্থানে শেষ করেছিলাম। ভাগ্য আমাদের সহায় ছিল না। বেশ কিছু ক্লোজ ম্যাচ হারতে হয়েছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ভালো পারফরম্যান্স মেলে ধরাই লক্ষ্য।’
সঞ্জুর না থাকাটা রাজস্থানের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গোলাপি ব্রিগেডের সঙ্গে যুক্ত এক কর্তাও তা মেনে নিলেন। তাঁর কথায়, ‘সঞ্জু দীর্ঘ এগারো বছর রাজস্থানে ছিল। সেই নিরিখে ধোনি, কোহলিদের মতোই হয়ে উঠেছিল রাজস্থান রয়্যালসের আইকনিক ক্রিকেটার। যশস্বীর সঙ্গে ওর জুটি দারুণ জমে গিয়েছিল। ওর অভাব ঢাকতে যশস্বীকে বাড়তি দায়িত্ব নিতে হবে।’

সম্পর্কিত সংবাদ