Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ সঞ্জু

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে শতরান হাঁকিয়ে সাড়া ফেলে দিয়েছে বিহারের বিস্ময় বালক।

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ সঞ্জু
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে শতরান হাঁকিয়ে সাড়া ফেলে দিয়েছে বিহারের বিস্ময় বালক। শুধু সেই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে দাপট দেখিয়েছে। তা দেখে রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলছিলেন, ‘আইপিএলে প্রথম বলেই ছক্কা হাঁকায় বৈভব। তা দেখে আমি ভেবেছিলাম ফ্লুক। কিন্তু তারপর ও যখন একের পর এক ছক্কা হাঁকাতে থাকল আমি বাগরুদ্ধ হয়ে পড়েছিলাম। ১৪ বছর বয়সে এমন ব্যাটিং সত্যিই ভাবা যায় না। বৈভব আসাধারণ প্রতিভা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ