Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সিএসকে সমর্থকদের তোপের মুখে সঞ্জু

আইপিএলের চলতি আসরে হারের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের। পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন দুর্দশায় ব্যথিত ভক্তরা।

সিএসকে সমর্থকদের তোপের মুখে সঞ্জু
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: আইপিএলের চলতি আসরে হারের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের। পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন দুর্দশায় ব্যথিত ভক্তরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৩ রানে পরাজয়ের পর ক্ষোভের কেন্দ্রে সঞ্জু স্যামসন। হলুদ জার্সি গায়ে তিন ইনিংসে একবারও দশের গণ্ডি পেরননি তিনি। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও ফর্ম হাতড়াচ্ছেন। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ৪১। দায় স্বীকারও করেছেন তিনি। ঋতুরাজের কথায়, ‘আড়াইশো তাড়া করে আমরা দুশোর উপর পৌঁছেছি। আমি যদি বড় রান পেতাম, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

Advertisement

প্রাক্তন অফস্পিনার অশ্বিনের পরামর্শ, ‘এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র একটাই— কঠোর পরিশ্রম। টানা হারের পর চেন্নাই শিবির নিশ্চিতভাবেই হতাশ। এই অবস্থায় ড্রেসিং-রুমে ইতিবাচক পরিবেশ গড়ে তোলাও জরুরি।’
দুঃসময়ে দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা বাড়ছে মহেন্দ্র সিং ধোনির। চেন্নাইয়ের পরের ম্যাচ শনিবার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সিএসকে। মনে করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই ফিটনেস টেস্ট হবে ধোনির। ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করেছেন তিনি। নেটে ব্যাট হাতেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ