Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে সঞ্জয়ের নতুন লুক

বয়সের ভারে ন্যুব্জ শরীর, সাদা চুল, চোখে শ্যেনদৃষ্টি। এই লুকেই মঙ্গলবার চমক দিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। ‘রাজা সাব’ ছবিতে অভিনেতা প্রভাসের দাদুর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এদিনই ছিল সঞ্জয়ের ৬৬ তম জন্মদিন।

জন্মদিনে সঞ্জয়ের নতুন লুক
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বয়সের ভারে ন্যুব্জ শরীর, সাদা চুল, চোখে শ্যেনদৃষ্টি। এই লুকেই মঙ্গলবার চমক দিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। ‘রাজা সাব’ ছবিতে অভিনেতা প্রভাসের দাদুর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এদিনই ছিল সঞ্জয়ের ৬৬ তম জন্মদিন। এই উপলক্ষ্যে নির্মাতাদের তরফে তাঁর লুক প্রকাশ্যে আনা হয়েছে। যা দেখে রীতিমতো শিহরিত অনুরাগীরা। বিশেষ দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। এদিন সঞ্জয়কে ‘সাইয়ারা’ হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী মান্যতা দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটি দিনই উপহারের মতো। তুমি আমার প্রিয় বন্ধু, বাবা, সহযোগী, তুমিই আমার ভালোবাসা। তোমার মতো মানুষের সঙ্গ পেয়েছি, সেজন্য ভগবানের কাছে আমি কৃতজ্ঞ।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ