Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মেলেনি বকেয়া বেতন, উলুবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ মিছিল

উলুবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মিছিল করেছে। শহরে আবর্জনা জমে আছে। বিস্তারিত পড়ুন।

মেলেনি বকেয়া বেতন, উলুবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ মিছিল
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬
Prefer us on Google

বকেয়া বেতন সমস্যা মিটল না। শুক্রবারেও কাজে যোগ দিলনা সাফাই কর্মীরা। ফলে রাস্তার বিভিন্ন জায়গায় জমা থাকলো নোংরা আবর্জনা। শুধু তাই নয় এদিন সকালে শহরে প্রতিবাদ মিছিল করল সাফাইকমীরা। সাফাই কর্মীদের অভিযোগ তিন মাস হয়ে গেল তারা তাদের বকেয়া বেতন পাচ্ছেনা। এমনকি এই ব্যাপারে পুরসভা কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারছেনা। তাঁদের বক্তব্য বেতনের ব্যাপারে পুরসভা কর্তৃপক্ষ নিশ্চয়তা দিতে না পারলে তারা কাজে যোগ দেবেন না। প্রসঙ্গত বুধবার থেকে কাজে যোগ দেয়নি সাফাই কর্মীরা। বুধবার দুপুরে সাফাই কর্মীদের নিয়ে পুরসভার আধিকারিকরা বৈঠক করার পর দাবি করেছিলেন সমস্যা মিটে গেছে। শুক্রবার থেকে তারা কাজে যোগ দেবেন। যদিও শুক্রবারেও সাফাই কর্মীরা কাজে যোগ দেয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ