Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিগ বাজেট অ্যাকশনে সলমন

ফের একটি বিগ বাজেট অ্যাকশন ছবিতে কাজ করছেন সলমন খান। প্রযোজক দিল রাজুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জাতীয় পুরস্কার জয়ী দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির এই ছবির শ্যুটিং শুরু হবে এপ্রিল মাসে।

বিগ বাজেট অ্যাকশনে সলমন
  • ৭ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

• ফের একটি বিগ বাজেট অ্যাকশন ছবিতে কাজ করছেন সলমন খান। প্রযোজক দিল রাজুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জাতীয় পুরস্কার জয়ী দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির এই ছবির শ্যুটিং শুরু হবে এপ্রিল মাসে। ‘ব্যাটল অব গলওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশন পর্বের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সলমন। এর মাঝেই পরের কাজের অঙ্ক কষছেন তিনি। এই অ্যাকশন ছবিটিতে সলমন ছাড়াও বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা থাকবেন বলে খবর। সলমনের বিপরীতে কে থাকছেন? না, তা এখনও চূড়ান্ত নয়। তবে শোনা যাচ্ছে, একজন নামজাদা অভিনেত্রীই থাকবেন সলমনের বিপরীতে। কেবল এই ছবিটিই নয়। ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ ও ডিকের একটি ছবিতেও কাজ করতে চলেছেন সলমন। সেখানে একজন সুপারহিরোর ভূমিকায় অভিনয় করবেন তিনি। তবে এই সুপারহিরো বয়সের ভারে ক্লান্ত। অবসর নিতে আগ্রহী। রাজ ও ডিকের কমেডি-অ্যাকশনে এমনই এক চরিত্র ফুটিয়ে তুলবেন অভিনেতা। আপাতত চলছে তারই প্রস্তুতি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ