Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ইদে সলমনের চমক

ইদ এলেই অপেক্ষায় থাকেন সলমন খানের অনুরাগীরা। কারণ একসময় প্রায় প্রতিবছর ইদের মরশুমে মুক্তি পেত সলমনের ছবি।

ইদে সলমনের চমক
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ইদ এলেই অপেক্ষায় থাকেন সলমন খানের অনুরাগীরা। কারণ একসময় প্রায় প্রতিবছর ইদের মরশুমে মুক্তি পেত সলমনের ছবি। যদিও গত কয়েক বছরে তা অনিয়মিত হয়েছে। এবারই যেমন ইদে ভাইজানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তবে ইদের মরশুমে খুশির খবর পেলেন অনুরাগীরা। আগামী বছর ইদের মরশুমে মুক্তি পাবে সলমনের একটি ছবি। সম্প্রতি প্রযোজক দিল রাজুর সঙ্গে একটি ছবির কথা আলোচনা করছিলেন সলমন। অ্যাকশন কমেডি ঘরানার এই ছবিটি আগামী বছর ইদে মুক্তি পেতে পারে বলে খবর। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির প্রাক প্রযোজনা স্তরের কাজ। সবকিছু ঠিক থাকলে এপ্রিল থেকে শুরু হবে শ্যুটিং। এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’ (ব্যাটল অব গলওয়ান) নিয়ে। সম্প্রতি ছবির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে গোটা টিম। ছবিটি মুক্তি পাবে চলতি বছর আগস্টে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ