Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিংয়ে আহত সলমন

‘ব্যাটল অব গলওয়ান’ ছবির শ্যুটিংয়ে আহত হয়েছেন অভিনেতা সলমন খান। সম্প্রতি লাদাখে ৪৫ দিনের শ্যুটিং শিডিউল শেষ করে মুম্বইয়ে ফিরেছেন ভাইজান।

শ্যুটিংয়ে  আহত  সলমন
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 ‘ব্যাটল অব গলওয়ান’ ছবির শ্যুটিংয়ে আহত হয়েছেন অভিনেতা সলমন খান। সম্প্রতি লাদাখে ৪৫ দিনের শ্যুটিং শিডিউল শেষ করে মুম্বইয়ে ফিরেছেন ভাইজান। জানা গিয়েছে, ৪৫ দিনের মধ্যে ১৫ দিন সলমনের অংশের শ্যুটিং ছিল। লাদাখের দুর্গম এলাকায় শ্যুট করেছে গোটা টিম। এর মাঝেই আহত হন সলমন। তবে শ্যুটিংয়ে কোনও প্রভাব পড়তে দেননি। পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি শ্যুট চালিয়ে গিয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে, চোটের কারণে বিশ্রামে থাকতে হবে সলমনকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যতদিন না পর্যন্ত তিনি সুস্থ হচ্ছেন, ততদিন শ্যুটিং শুরু করা যাবে না। এর জন্য ছবির শিডিউলেও পরিবর্তন করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, এরপরের শিডিউল রয়েছে মুম্বইতেই। শীঘ্রই সলমন সুস্থ হয়ে অপূর্ব লাখিয়ার ছবির কাজ শুরু করবেন বলে মনে করছেন অনুরাগীরা।      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ