‘তেরে নাম’ ছবির সিক্যুয়েল তৈরি করতে চান প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। মুখ্য চরিত্রে ফের ভাবা হচ্ছে সলমন খানকে। ২০২০ সালে পরিচালক প্রয়াত পরিচালক সতীশ কৌশিক সিক্যুয়েল তৈরির ভাবনাচিন্তা শুরু করেছিলেন। অবশেষে পাঁচ বছর পর সত্যিই তা হতে চলেছে বলে খবর। ইতিমধ্যে সলমনের কাছে প্রস্তাবও গিয়েছে। তবে তিনি এখনই কোনও কথা দেননি এ বিষয়ে। কারণ সম্পূর্ণ বিষয়টিই প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্য, বাজেট ইত্যাদি শোনার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন অভিনেতা। তারপরেই ছবিটি ঘোষণা হতে পারে। তবে এবার অন্য আঙ্গিকে গল্পটি তুলে ধরার পরিকল্পনা করছেন নির্মাতারা। এই মুহূর্তে ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সলমন। এই ছবির জন্য নিজের কণ্ঠে একটি গানও গাইবেন তিনি।



