Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ঐতিহাসিক চরিত্রে সলমন

তিনি নায়ক। তবে ইতিহাসের নায়ক হলে কেমন হবে? তিনি সলমন খান। এবার ঐতিহাসিক ছবিতে অভিনয় করলেন। আগামী ১ মে মুক্তি পাচ্ছে রীতেশ দেশমুখ অভিনীত ‘রাজা শিবাজি’।

ঐতিহাসিক চরিত্রে সলমন
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• তিনি নায়ক। তবে ইতিহাসের নায়ক হলে কেমন হবে? তিনি সলমন খান। এবার ঐতিহাসিক ছবিতে অভিনয় করলেন। আগামী ১ মে মুক্তি পাচ্ছে রীতেশ দেশমুখ অভিনীত ‘রাজা শিবাজি’। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সলমনকে। দীর্ঘদিন ধরেই তা নিয়ে জল্পনা ছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সে খবরে সিলমোহর দিলেন খোদ ছবির পরিচালক রীতেশ নিজেই। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা। ছবিতে সলমনের যোগ দেওয়ার খবর বাড়তি আগ্রহ তৈরি করেছে। সলমনের সঙ্গে রীতেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। তাই রীতেশ পরিচালিত ছবির প্রস্তাব কোনো শর্তেই ফেরাতে পারেননি ভাইজান। এই মুহূর্তে ‘মাতৃভূমি’ ছবির কাজে ব্যস্ত সলমন। গলওয়ান সংঘর্ষ নিয়ে তৈরি এই ছবির পাশাপাশি আরও কয়েকটি ছবির কথাবার্তা বলছেন অভিনেতা। যেমন নয়নতারার বিপরীতে একটি ছবির শ্যুটিং শীঘ্রই শুরু হওয়ার কথা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ