দুবাই: এশিয়া কাপে শুক্রবার ওমানের বিরুদ্ধে নামছে পাকিস্তান। সলমন আগারাও বড় ব্যবধানে জিততে মরিয়া। রবিবার ভারত-পাক মহারণ। তার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান ফখর জামানরা।
দুবাই: এশিয়া কাপে শুক্রবার ওমানের বিরুদ্ধে নামছে পাকিস্তান। সলমন আগারাও বড় ব্যবধানে জিততে মরিয়া। রবিবার ভারত-পাক মহারণ। তার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান ফখর জামানরা।
বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের মতো তারকাকে বাদ দিয়ে তারুণ্যে আস্থা রেখেছেন পাক নির্বাচকরা। সলমন আগার নেতৃত্বে আগ্রাসী ক্রিকেট খেলছে দল। ক্যাপ্টেনের পাশাপাশি সায়িম আয়ুব, ফখর জামান, মহম্মদ নওয়াজ, সুফিয়ানা মুকিম প্রত্যেকেই ম্যাচ উইনার। পাকিস্তানের স্পিন বিভাগও বেশ শক্তিশালী। যা আমিরশাহির পরিবেশে কার্যকরী হয়ে উঠতে পারে। তার উপর, এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয়ে পাক ক্রিকেটারদের আত্মবিশ্বাস তুঙ্গে। ফাইনালে শক্তিশালী আফগানিস্তানকে ৭৫ রানে বিধ্বস্ত করে তারা। সেই ছন্দ এশিয়া কাপেও মেলে ধরতে বদ্ধপরিকর পাকিস্তান। পক্ষান্তরে, এশিয়া কাপের অভিষেক মরশুমে দাগ কাটতে চায় ওমান। দলের অধিকাংশ ক্রিকেটারই চাকুরিজীবী।
এদিকে, ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে হংকং তোলে ৭ উইকেটে ১৪৩। নিজাকত খানের সংগ্রহ ৪৩। জবাবে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগার ব্রিগেড (১৪৪-৩)। হাফ-সেঞ্চুরি করেন লিটন দাস (৫৯)।
খেলা শুরু রাত ৮টা।
সম্প্রচার সোনি স্পোর্টসে।