Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রেড সি উৎসবে সলমন

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিলেন অভিনেতা সলমন খান। জেড্ডায় চলছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

রেড সি উৎসবে সলমন
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

• রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিলেন অভিনেতা সলমন খান। জেড্ডায় চলছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চন সহ বলিউডের অনেক তারকা এই ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন। এবার সেই তালিকায় সলমন খানও।

Advertisement

বৃহস্পতিবার সেই উৎসবে গিয়েছিলেন অভিনেতা। ইদ্রিস এলবা, এডগার রামিরেজর মতো আন্তর্জাতিক তারকারাও উপস্থিত ছিলেন তখন। তাঁদের সঙ্গে কথাবার্তাও বলেছেন ভাইজান। উৎসবে তিনি জানিয়েছেন, গত ২৫ বছরে কখনও তিনি ডিনারে যাননি। কঠিন রুটিন মেনে চলেছেন। অন্যদিকে, সদ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন। অনুমতি ছাড়া তাঁর ছবি ও ভিডিও ব্যবহারে নিষেধাজ্ঞা দিতেই এই উদ্যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ