Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বদলার হুমকি সলমন আগার

ভারতের কাছে লজ্জার হার। হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনা

বদলার হুমকি সলমন আগার
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আবুধাবি: ভারতের কাছে লজ্জার হার। হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনা। মাঠে ও মাঠের বাইরের ঘটনায় প্রবল চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেই আবহে আরব আমিরশাহির বিরুদ্ধে জয় অনেকটাই স্বস্তি দিয়েছে সলমন আগাদের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। সূচি অনুযায়ী, রবিবার ভারতের বিরুদ্ধে ফের মাঠে নামতে হবে আগাদের। একটু অক্সিজেন পেতেই হুঙ্কার ছাড়তে শুরু করেছেন। আমিরশাহির বিরুদ্ধে জেতার পর পাক অধিনায়ক বলেন, ‘সুপার ফোরে আমরা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত। ভালো ক্রিকেট উপহার দেওয়াই লক্ষ্য আমাদের। গত কয়েক মাস ধরে ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। ব্যাটিংয়ে উন্নতির অনেক জায়গা রয়েছে। অনায়াসেই আমরা ১৭০-১৮০ রান তুলতে পারি।’

Advertisement

পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানও ভারতের বিরুদ্ধে সুপার ফোরের লড়াইয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। তিনি বলেছেন, ‘হ্যান্ডশেক বিতর্ক দলের উপর কোনও প্রভাব ফেলেনি। পিসিবি দক্ষ হাতে সবকিছু সামলেছে। আমাদের ফোকাস শুধু খেলাতেই।’
এদিকে, আরব আমিরশাহির বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েই পরে পিছিয়ে গিয়েছিল পাকিস্তান। পিসিবি’র পক্ষ থেকে দাবি করা হয়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ক্যাপ্টেন ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন। তাই আমরা ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি। তবে সূত্রের খবর, পাইক্রফট ক্ষমা চাননি। তিনি শুধু পাকিস্তান দলের ম্যানেজার, ক্যাপ্টেন এবং কোচকে নিজের ঘরে ডেকে রবিবারের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন। ক্ষমা চাননি।

সম্পর্কিত সংবাদ