Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হাসপাতালে ভর্তি সেলিম খান, উদ্বিগ্ন সলমন

ভাইজানের পরিবারে বিপত্তি। হাসপাতালে ভর্তি হলেন সলমন খানের বাবা সেলিম খান। আজ, মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯০ বছরের এই প্রবীণ চিত্রনাট্যকারকে। তবে ঠিক কী কারণে সেলিম খানকে ভর্তি করা হয়েছে তা অবশ্য জানা যায়নি।

হাসপাতালে ভর্তি সেলিম খান, উদ্বিগ্ন সলমন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি: ভাইজানের পরিবারে বিপত্তি। হাসপাতালে ভর্তি হলেন সলমন খানের বাবা সেলিম খান। আজ, মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯০ বছরের এই প্রবীণ চিত্রনাট্যকারকে। তবে ঠিক কী কারণে সেলিম খানকে ভর্তি করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। এই বিষয়ে খান পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে কানাঘুষোয় জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থতার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সম্প্রতি সেলিম খানের শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছিল।

Advertisement

আপাতত হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা। তবে এদিন হাসপাতালে ঘণ্টাখানেক থাকার পর বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েও কোনওরকম মন্তব্য করেননি সল্লু মিয়াঁ। সলমনের পর হাসপাতালে গিয়েছিলেন সেলিম কন্যা অলভিরা খানও। সঙ্গে ছিলেন তাঁর স্বামী অতুল। বলিউডের স্বর্ণযুগের চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বলিউড। রুপোলি জগতের একাধিক তারকা ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য, গত ২৪ নভেম্বরই নিজের ৯০-তম জন্মদিন পালন করেছেন সেলিম খান। 

সম্পর্কিত সংবাদ