Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাদ পড়লেন সইফ

২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘ভূত পুলিশ’। প্রিয়দর্শন পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান, অর্জুন কাপুর। শোনা যাচ্ছে, এবার এই ছবির সিক্যুয়েল তৈরি করছেন পরিচালক।

বাদ পড়লেন সইফ
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘ভূত পুলিশ’। প্রিয়দর্শন পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান, অর্জুন কাপুর। শোনা যাচ্ছে, এবার এই ছবির সিক্যুয়েল তৈরি করছেন পরিচালক। ইতিমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। তবে সিক্যুয়েলে সইফ অভিনয় করবেন না বলেই জল্পনা। তাঁকে ছাড়াই চিত্রনাট্য ভেবেছেন প্রিয়দর্শন। এছাড়া বাদ পড়ছেন অর্জুন কাপুরও। তবে কাদের মুখ্য চরিত্রে কাস্ট করা হচ্ছে, তা এখনও ঠিক করা হয়নি। তবে শীঘ্রই সেটিও প্রকাশ্যে আসবে। ২০২১ সালে মুক্তি পেয়েছিল হরর কমেডি ঘরানার ‘ভূত পুলিশ’। লকডাউনের কারণে সেই সময় সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এবার তা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। ছবির জন্য প্রায় ২১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়দর্শন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ