‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর পারিশ্রমিক বৃদ্ধি ও ৮ ঘণ্টার কাজের দাবি মেনে নেয়নি নির্মাতারা। সে কারণে দীপিকাকে ছাড়াই সিক্যুয়েল ঘোষণা করা হয়েছিল। শোনা গিয়েছিল, দীপিকার পরিবর্তে সেই জায়গায় অভিনয় করবেন সাই পল্লবী। তবে নির্মাতারা এখন জানাচ্ছেন, তা সম্ভবত হবে না। কারণ কোনো নতুন চরিত্রকে আর গল্পে আনা হচ্ছে না। বরং চরিত্রদের অন্যভাবে সাজানো হবে। প্রথম ছবিতে দীপিকার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেক্ষেত্রে সিক্যুয়েলে কীভাবে সেই চরিত্রটিকে সাজানো হবে, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।



