Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথি ও এগরার সাত কেন্দ্রেই জয়ী গেরুয়া শিবির

কাঁথি ও এগরা মহকুমার সাত বিধানসভা কেন্দ্রেই জয়ী হল গেরুয়া শিবির। কোথাও খাতা খুলতে পারল না তৃণমূল

কাঁথি ও এগরার সাত কেন্দ্রেই জয়ী গেরুয়া শিবির
  • ৫ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: কাঁথি ও এগরা মহকুমার সাত বিধানসভা কেন্দ্রেই জয়ী হল গেরুয়া শিবির। কোথাও খাতা খুলতে পারল না তৃণমূল। এদিন কাঁথি শহরের প্রভাতকুমার কলেজে উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি, খেজুরি ও রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটগণনা কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়। অন্যদিকে, এগরার ঝাটুলাল হাইস্কুলেও একই নিরাপত্তার মোড়কে এগরা, পটাশপুর ও ভগবানপুর কেন্দ্রের গণণা হয়। তবে গণনা শুরুর পর যত রাউন্ড এগতে থাকে, বিজেপির অন্যদের তুলনায় প্রাপ্ত ভোটের ব্যবধান ততই বাড়তে থাকে। শেষ পর্যন্ত সাতটি বিধানসভা কেন্দ্রেই পদ্মের জয়ধ্বজা উড়ল। জয় নিশ্চিত হওয়ার পর প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে সহ বিভিন্ন এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। এদিন জয়োল্লাসের পাশাপাশি দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, খেজুরি সহ বিভিন্ন এলাকায় শাসকদলের পার্টি অফিসের দখল নেন বিজেপির নেতা-কর্মীরা।  উত্তর ও দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে ফের পদ্মফুল ফুটেছে। দক্ষিণ কাঁথি কেন্দ্রে এবারও জয়ী হলেন বিজেপি প্রার্থী অরূপকুমার দাস। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন তরুণ জানা। কিন্তু তরুণবাবু আসনটি পুনরুদ্ধার করতে ব্যর্থ হলেন। তরুণবাবু একুশের নির্বাচনে উত্তর কাঁথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও সেবার তিনি বিজেপি প্রার্থী সুমিতা সিনহার কাছে পরাজিত হন। সেই সুমিতাদেবী এবারও দ্বিতীয়বারের জন্য উত্তর কাঁথিতে জিতেছেন। বিপরীতে তৃণমূল প্রার্থী ছিলেন নতুন মুখ দেবাশিস ভুঁইয়া। কিন্তু তিনিও উত্তর কাঁথিতে ঘাসফুল ফোটাতে অর্থাৎ আসনটি তৃণমূলের দখলে আনতে পারলেন না।  ২০১১সাল থেকে টানা তিনবারের জয়ী বিধায়ক রামনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অখিল গিরি পরাজিত হলেন। তাঁকে হারালেন বিজেপির প্রার্থী নতুন মুখ চন্দ্রশেখর মণ্ডল। চন্দ্রশেখরবাবু উত্তর কাঁথি বিধানসভার বাসিন্দা। এদিন রামনগর কেন্দ্রের গণনা চলাকালীন গোলমালের অভিযোগ ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। গণনা বন্ধ হয়ে যায়। হল ছেড়ে মূল গেটের বাইরে বেরিয়ে এসে বেঞ্চে বসেন অখিলবাবু। সেভাবেই দীর্ঘক্ষণ বসেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, ইভিএমে সমস্যা রয়েছে। কারচুপি হয়েছে। যেসব বুথে মেসিনে গোলমাল হয়েছে, সেখানে ভিভিপ্যাট কাউন্টিংয়ের দাবি জানান তিনি। অখিলবাবু  এই ব্যাপারে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। যদিও সাময়িক উত্তেজনার পর ফের গণনা শুরু হয়। অবশ্য শেষ হাসি হাসেন চন্দ্রশেখরবাবু। এদিকে সেই যে কাউন্টিং হল ছেড়ে বেরিয়েছিলেন, আর ভিতরে ঢোকেননি অখিলবাবু।  খেজুরি বিধানসভা কেন্দ্রেও বিজেপির জয় অক্ষুণ্ণই থাকল। তৃণমূল প্রার্থী নতুন মুখ রবিনচন্দ্র মণ্ডলকে পরাজিত করে খেজুরিতে ফের পদ্মফুল ফোটালেন সুব্রত পাইক। সুব্রতবাবুও নতুন মুখ। একুশের নির্বাচনে খেজুরি কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক জয়ী হন। তিনি এবার পাশের ভগবানপুর কেন্দ্রে প্রার্থী হয়ে জিতেছেন। হারিয়েছেন তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে। এগরা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তৃণমূলের তরুণকুমার মাইতি পরাজিত হলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ