Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পুত্রকে নিয়ে শচীনের গর্বিত পোস্ট

শনিবার লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে আইপিএলে প্রথমবার নেমেছিলেন অর্জুন তেন্ডুলকর। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৬ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ব্যাটে ৫ রানে অপরাজিতও থাকেন। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অবশ্য আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। সেবার চার ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট।

পুত্রকে নিয়ে শচীনের গর্বিত পোস্ট
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: শনিবার লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে আইপিএলে প্রথমবার নেমেছিলেন অর্জুন তেন্ডুলকর। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৬ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ব্যাটে ৫ রানে অপরাজিতও থাকেন। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অবশ্য আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। সেবার চার ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট।

Advertisement

লখনউয়ের হয়ে শনিবারের পারফরম্যান্সের পর পুত্রকে নিয়ে গর্ব চেপে রাখেননি শচীন। সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টার লেখেন, ‘ওয়েল ডান, অর্জুন। মরশুম জুড়ে যেভাবে ফোকাস ঠিক রেখেছ, তারজন্য গর্বিত। সবসময়ই নিজের ক্ষমতায় আস্থা রেখেছ তুমি। ধৈর্য ধরেছ। চুপচাপ পরিশ্রম করে গিয়েছো। শেষ ম্যাচে সুযোগ আসার আগে পর্যন্ত ইতিবাচক থেকেছো। ক্রিকেট স্কিলের পাশাপাশি ধৈর্যের পরীক্ষাও নেয়। আর তুমি দুটোই দারুণভাবে সামলেছো। এভাবেই জমিতে পা রেখে এগিয়ে চল। যেভাবে খেলাটাকে ভালোবেসে এসেছ, সেভাবেই ভালোবেসো।’
শচীনের এমন পোস্ট মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদেরও। তবে অর্জুনের নজর কাড়লেও লখনউয়ের শেষটা ভালো হল না। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান ঋষভ পন্থ ব্রিগেডের।

Advertisement
সম্পর্কিত সংবাদ