Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কাম্বলির পাশে শচীন তেন্ডুলকর

গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলির পাশে থাকতে হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। এবার তাতে শচীন তেন্ডুলকরও যোগ দিলেন। কাম্বলির ঘনিষ্ঠ এক বন্ধুই সেকথা জানিয়েছেন।

কাম্বলির পাশে শচীন তেন্ডুলকর
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৮:০৪
Prefer us on Google

মুম্বই: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলির পাশে থাকতে হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। এবার তাতে শচীন তেন্ডুলকরও যোগ দিলেন। কাম্বলির ঘনিষ্ঠ এক বন্ধুই সেকথা জানিয়েছেন। অতীতে বিভিন্ন সময়ে কাম্বলির পাশে দাঁড়িয়েছেন শচীন। এক্ষেত্রেও প্রাক্তন সতীর্থ তথা বন্ধুর পাশে রইলেন মাস্টার ব্লাস্টার। উল্লেখ্য, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসকরাও উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কাম্বলি। ক্রমশ কমছে স্মৃতিশক্তি। দীর্ঘমেয়দী চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। সেই কারণেই বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ