Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাড়ে ৭ লক্ষ টাকা, ২৫টি স্মার্টফোন ফেরাল পুলিস

সাড়ে ৭ লক্ষ টাকা, ২৫টি স্মার্টফোন ফেরাল পুলিস
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দিন দিন বাড়ছে সাইবার প্রতারণা। সেই টোপ গিলে সর্বস্বান্ত হচ্ছেন যুবক থেকে বৃদ্ধ- সকলেই। সম্প্রতি বাগুইআটি থানা এলাকার তিনজন বাসিন্দা সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। তাঁরা পুলিসের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। অবশেষে ওই ঘটনার তদন্তে নেমে ওই তিনজন গ্রাহকের হাতে সাড়ে সাত লক্ষ টাকা ফেরাল বাগুইআটি থানার পুলিস। জানা গিয়েছে, একজন দুই লক্ষ, একজন আড়াই লক্ষ এবং অন্যজন তিন লক্ষ টাকা খুইয়েছিলেন। বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর বাগুইআটি থানা থেকে তাঁদের তিনজনের হাতে ওই টাকার চেক তুলে দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে বাগুইআটি থানা থেকে ২৫ জন মালিকের হাতে তাঁদের খোয়ানো স্মার্টফোন ফেরানো হয়। কেউ হারিয়ে ফেলেছিলেন, কারও ফোন চুরি হয়েছিল। তাঁদের থানায় ডেকে উদ্ধার হওয়া ফোন তুলে দেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ