Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ সাবালেঙ্কার বিরুদ্ধে বদলা নিতে মরিয়া রিবাকিনা

২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি এলিনা রিবাকিনা। কিন্তু প্রথম সেট জিতেও খেতাব হাতছাড়া হয় কাজাখস্তানের তারকার।

আজ সাবালেঙ্কার বিরুদ্ধে বদলা নিতে মরিয়া রিবাকিনা
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি এলিনা রিবাকিনা। কিন্তু প্রথম সেট জিতেও খেতাব হাতছাড়া হয় কাজাখস্তানের তারকার। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সাবালেঙ্কা। দু’বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে ফের মুখোমুখি তাঁরা। অর্থাত্, রিবাকিনার কাছে বদলা নেওয়ার সুযোগ। সাবালেঙ্কাকে হারিয়ে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিততে মরিয়া তিনি।

Advertisement

শীর্ষ বাছাই বেলারুশ তারকার সামনে পঞ্চম মেজর খেতাবের হাতছানি। এই ম্যাচকে অবশ্য ভিন্ন দৃষ্টিতে দেখছেন তিনি। সাবালেঙ্কা বলেন, ‘২০২৩ সালে আমরা অনেক অনভিজ্ঞ ছিলাম। তারপর দু’জনেই অনেকটা পথ পেরিয়ে এসেছি। তাই শনিবারের খেতাবি লড়াই অন্যরকম হবে।’ ২০২৫ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেনে হারলেও মরশুম শেষ করেন ইউএস ওপেন জিতে। বছরের শুরুটাও করতে চাইছেন সাফল্যের আলোয়। সাবালেঙ্কার কথায়, ‘গত বছর বেশ কয়েকটি ফাইনালে হেরেছিলাম। তা থেকে অনেক শিক্ষা নিয়েছি। এখন আমার মানসিকতা অনেক দৃঢ়। যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। ইউএস ওপেন জয় তারই ফসল। সেই ছন্দ এখানেও বজায় রাখতে চাই।’ রিবাকিনার বিরুদ্ধে হেড টু হেডেও সাবালেঙ্কাই এগিয়ে। ১৪ বারের সাক্ষাতে ৮টি ম্যাচে জিতেছেন তিনি। তাছাড়া বিভিন্ন আসর মিলিয়ে টানা ১১টি ম্যাচ জিতে ফাইনাল খেলতে নামছেন বেলারুশের তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে খেতাবি লড়াইয়ে ওঠার পথে একটি সেটও হারাননি। রিবাকিনার ক্ষেত্রেও তাই। ২০২২ সালে উইম্বলডন জয়ের পর মেগা মঞ্চে আর কোনও সাফল্য পাননি। দীর্ঘ সাড়ে তিন বছরের খরা কাটাতে মরিয়া পঞ্চম বাছাই তারকা। রিবাকিনার কথায়, ‘২০২৩ ফাইনালের হতাশা ভুলতে আমি মরিয়া।’

Advertisement
সম্পর্কিত সংবাদ