Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / খেলা

চোটের জেরে ছিটকে গেলেন রায়ান

ইউনিটি কাপে হেভিওয়েট জামাইকার বিরুদ্ধে ০-২ গোলে হার মেনেছে ভারত। তবে হারলেও ফুটবলারদের লড়াইয়ে উজ্জীবিত কোচ খালিদ জামিল।

চোটের জেরে ছিটকে গেলেন রায়ান
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

লন্ডন: ইউনিটি কাপে হেভিওয়েট জামাইকার বিরুদ্ধে ০-২ গোলে হার মেনেছে ভারত। তবে হারলেও ফুটবলারদের লড়াইয়ে উজ্জীবিত কোচ খালিদ জামিল। পরের ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে সম্মানরক্ষায় ফোকাস করছেন তিনি। শনিবার গুরপ্রীত, সন্দেশদের সামনে জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে নাইজেরিয়ার কাছে বশ মেনেছে তারা। গ্র্যান্ট ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, তাইবু, ওলোঙ্গার দেশ ক্রিকেট বিশ্বে পরিচিত নাম। ফুটবলে ভারতের চেয়ে মাত্র ছ’ধাপ এগিয়ে তারা (১৩০)। খালিদের ধারণা, পরিকল্পনামাফিক খেলতে পারলে জিম্বাবোয়েকে টেক্কা দিয়ে তৃতীয় স্থান অর্জন সম্ভব। সেক্ষেত্রে বাড়তি অক্সিজেন পাবে ভারতীয় দল। তবে তার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন রায়ান উইলিয়ামস। জামাইকার বরেুদ্ধে কাফ মাসলে আঘাত পেয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে তুলে নিতে হয় রায়ানকে। ফলে খালিদের হাতে বক্স স্ট্রাইকারের ভূমিকায় একমাত্র রহিম আলি রয়েছেন। কোচ খালিদের মন্তব্য, ‘সীমিত সামর্থেও ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছে। আসলে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোই মোটিভেশন। ইউনিটি কাপে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের। তবে এমন মঞ্চে নিজেদের প্রমাণ করতে চাইবে সবাই। আমাদের হারানোর কিছুই নেই। শনিবার সামনে জিম্বাবোয়ে। জিতলে তৃতীয় স্থান নিশ্চিত। মাঠে নামতে সবাই মুখিয়ে।’

Advertisement

ইউনিটি কাপের আগে সেভাবে প্রস্তুতির সময় পায়নি ভারত। তাছাড়া জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়েনি মোহন বাগান। ফলে মনের মতো পরিকল্পনা সাজাতে পারছে না থিঙ্কট্যাঙ্ক। বুধবার জামাইকার মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুতেই গোল হজম করে ভারত। তবে লড়াই ছাড়েননি সন্দেশরা। ডিফেন্ডারদের লড়াই প্রশংসার দাবি রাখে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে ঝাঁপায় ভারত। ছাংতের গোল অফসাইডের জন্য বাতিল হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঝমাঠ জমাট করেই আক্রমণের পরিকল্পনা সাজাতে হবে খালিদকে। তবে শেষ ম্যাচে মাঝমাঠে কিছু পরিবর্তন আনতে চায় থিঙ্কট্যাঙ্ক। 

সম্পর্কিত সংবাদ