Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকার সাবমেরিনের পাল্টা ‘নিউক্লিয়ার মিসাইল’ রাশিয়ার

মাঝারি পাল্লার নিউক্লিয়ার মিসাইল মোতায়েনের বাধ্যবাধকতা আর মানবে না রাশিয়া। সোমবার স্পষ্ট জানিয়ে দিল সে দেশের বিদেশ মন্ত্রক।

আমেরিকার সাবমেরিনের পাল্টা ‘নিউক্লিয়ার মিসাইল’ রাশিয়ার
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০

মস্কো: মাঝারি পাল্লার নিউক্লিয়ার মিসাইল মোতায়েনের বাধ্যবাধকতা আর মানবে না রাশিয়া। সোমবার স্পষ্ট জানিয়ে দিল সে দেশের বিদেশ মন্ত্রক। গত কয়েকদিন ধরেই পরমাণু অস্ত্র ইস্যুতে উত্তেজনা বাড়ছে রাশিয়া ও আমেরিকার মধ্যে। ইতিমধ্যেই রাশিয়াকে টার্গেট করে দুটি নিউক্লিয়ার সাবমেরিনকে ‘নির্দিষ্ট জায়গায়’ মোতায়েনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই রাশিয়ার এই পদক্ষেপ অনেককেই ‘ঠান্ডা যুদ্ধের’ উত্তেজনার কথা মনে করিয়ে দিচ্ছে। 

Advertisement

মাঝারি পাল্লার নিউক্লিয়ার মিসাইলের রেঞ্জ ৫০০ থেকে  ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত। ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির মাধ্যমে এ ধরনের মিসাইল নিষিদ্ধ করেছিল রাশিয়া-আমেরিকা দুই দেশ। কিন্তু ২০১৯ সালে সেই চুক্তি বাতিল করে দু’পক্ষ। তারপরেও অবশ্য নিজেদের উপর ইন্টারমিডিয়েট মিসাইল মোতায়েনে নিষেধাজ্ঞা জারি রেখেছিল রাশিয়া। এবার সেই নিষেধাজ্ঞাই তুলে নেওয়ার কথা জানাল মস্কো।  সোমবার বিবৃতি দিয়ে রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকা ও তাঁর বন্ধুরাষ্ট্রগুলি মাঝারি পাল্লার নিউক্লিয়ার মিসাইল মোতায়েনের পরিকল্পনা করছে। আগামী বছরেই তাঁরা জার্মানিতেই টাইফুন ও ডার্ক ঈগল নামের দুটি ক্ষেপনাস্ত্র মোতায়েন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ধরনের পরিকল্পনা মস্কোর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এর ফলে পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে উত্তেজনা বাড়বে।’

সম্পর্কিত সংবাদ