Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দাউ দাউ করে জ্বলছে আগুন, সন্ধান মিলল নিখোঁজ রুশ বিমানের, বেঁচে নেই কোনও যাত্রীই

বৃহস্পতিবার রাশিয়ার পূর্ব প্রান্তে মাঝ আকাশে রহস্যজনকভাবে ‘গায়েব’ হয়ে গেল আস্ত একটি যাত্রীবাহী বিমান। প্রায় ৫০ জন আরোহী আছেন ওই এএন-২৪ বিমানটিতে।

দাউ দাউ করে জ্বলছে আগুন, সন্ধান মিলল নিখোঁজ রুশ বিমানের, বেঁচে নেই কোনও যাত্রীই
  • ২৪ জুলাই, ২০২৫ ১৩:০৭

মস্কো: আশঙ্কাই সত্যি হল। ফের বিমান দুর্ঘটনা। এবার রাশিয়ার পূর্ব প্রান্তে যাত্রী সহ মাটিতে আছড়ে পড়ল একটি বিমান। দাউদাউ করে সেটি জ্বলছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বৃহস্পতিবার সকালে মাঝ আকাশে রহস্যজনকভাবে ‘গায়েব’ হয়ে যায় যাত্রিবাহী বিমানটি। প্রায় ৫০ জন যাত্রী ছিল এএন-২৪ বিমানটিতে। কিন্তু হঠাৎ এয়ার ট্রাফিক কনট্রোলারের সঙ্গে সেটির যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছে। শুরু হয় সন্ধানকাজ। আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Advertisement

স্থানীয় আপৎকালীন মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সার্বেরিয়ার ‘অ্যাঙ্গারা’ নামে একটি বিমান সংস্থার। চীন সীমান্ত লাগোয়া টিন্ডা শহরে যাওয়ার পথে সেটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিমানটি প্রথমে একবার টিন্ডা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল। কিন্তু তা সফল হয়নি। দ্বিতীয়বার অবতরণেরচেষ্টা করার সময় ঘটে বিপত্তি। হঠাৎ সেটি ‘ভ্যানিস’ হয়ে যায়। কয়েক ঘণ্টা পরে উদ্ধার করা হল সেটির ধ্বংসাবশেষ।

 রিজিওনাল গভর্নর ভাসিলি ওরলোভ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজ বিমানটিতে মোট ৪৩ জন যাত্রী ও ছ’জন ক্র মেম্বার আছেন। যাত্রীদের মধ্যে পাঁচটি শিশুও আছে। যদিও যাত্রী সংখ্যা অনেকটা কম করে দেখিয়েছে রুশ আপৎকালীন মন্ত্রক। তাদের বক্তব্য অনুযায়ী নিখোঁজ বিমানটিতে ৪০ জনের বেশি যাত্রী নেই।

সম্পর্কিত সংবাদ