Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনে রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত এক শিশু সহ ৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাল রাশিয়া। বুধবার রাতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত কমপক্ষে ছ’জন। মৃতদের মধ্যে রয়েছে ছ’বছরের এক শিশুও।

ইউক্রেনে রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত এক শিশু সহ ৬
  • ১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

কিয়েভ: ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাল রাশিয়া। বুধবার রাতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত কমপক্ষে ছ’জন। মৃতদের মধ্যে রয়েছে ছ’বছরের এক শিশুও। আহত অন্তত ৫২ জন। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর টকাচেঙ্কো জানিয়েছেন, হামলার জেরে শহরের একটি আবাসনের বড় অংশ ভেঙে পড়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ, দিনিপ্রো, পোলতাভা, সুমি ও মাকোলাইভ অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কিয়েভ ছিল প্রধান নিশানা। তিনি বলেন, ‘আজ বিশ্ব ফের দেখল, আমাদের শান্তির আহ্বানের জবাবে রাশিয়ার প্রতিক্রিয়া কেমন। এই কারণেই শক্তি প্রদর্শন ছাড়া শান্তি সম্ভব নয়।’ ইউক্রেনের বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, রাশিয়া ৩০৯টি ড্রোন, ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৮৮টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। বাকিগুলি লক্ষ্যে আঘাত হেনেছে। যদিও রাশিয়া দাবি করেছে, রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের ছোড়া ৩২টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ