Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনের ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৩০

রুশ হামলায় ফের রক্তাক্ত ইউক্রেন। জানা গিয়েছে, শনিবার ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলে আচমকা ড্রোন হামলা চালায় রাশিয়া। একটি যাত্রীবাহী ট্রেনের উপর বিস্ফোরণ ঘটানো হয়।

ইউক্রেনের ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৩০
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: রুশ হামলায় ফের রক্তাক্ত ইউক্রেন। জানা গিয়েছে, শনিবার ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলে আচমকা ড্রোন হামলা চালায় রাশিয়া। একটি যাত্রীবাহী ট্রেনের উপর বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তে ধংসস্তূপে পরিণত হয় ওই এলাকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেইসময় ট্রেনের ভিতরে থাকা অন্তত ৩০ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তবে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কির দাবি, হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেক। ভয়ঙ্কর বিস্ফোরণের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন জেলেনস্কি। এ বিষয়ে ‘এক্স’ হ্যান্ডলে তিনি জানিয়েছেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকারীর দল পাঠানো হয়েছে। সক্রিয় করা হয়েছে জরুরি পরিষেবাগুলিকে।’ শুধুমাত্র ট্রেন নয়, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশনটিও। ইতিমধ্যেই তিন শিশু সহ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। এমনকি দুই দেশের প্রধানের সঙ্গে বৈঠকের পরও ট্রাম্পের উদ্দেশ্য সফল হয়নি। 

সম্পর্কিত সংবাদ