Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনে ফের রুশ ড্রোন হামলা, শিশু সহ নিহত ৫

কয়েকদিন আগেই রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এতে রাশির বেশ কিছু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনে ফের রুশ ড্রোন হামলা, শিশু সহ নিহত ৫
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: কয়েকদিন আগেই রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এতে রাশির বেশ কিছু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। বুধবার গোটা রাত ধরে উত্তর ইউক্রেনের প্রিলুকি প্রদেশে 

Advertisement

এই ড্রোন হামলা পাঁচ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। নিহতের মধ্যে রয়েছে এক বছরের এক 
শিশুও। বৃহস্পতিবার প্রাদেশিক গভর্নর ভিয়াচেস্লাভ কস একথা জানান। জখম আরও ছ’জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। 
গভর্নর বলেছেন, বৃহস্পতিবার সকালেও প্রিলুকির আবাসন 
চত্বরে শাহিদের মতো ক্ষমতাসম্পন্ন একটি ড্রোন এসে পড়ে। এর জেরে ওই বহুতলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, এদিনই খারকিভে ড্রোন হামলায় ১৭ জন জখম হয়। তাদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলা ও ৯৩ বছরের এক বৃদ্ধা। রাশিয়ার এই হামলার নিন্দা করে খারকিভে প্রশাসনিক প্রধান সিনিহুবভ বলেন, যখন সাধারণ মানুষ ঘুমোচ্ছেন সেই সময় এভাবে হামলা চালানো কাপুরুষোচিত আচরণ। এটা কখনওই মেনে নেওয়া যায় না।

Advertisement
সম্পর্কিত সংবাদ