Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের ইউক্রেনে বড়সড় হামলা রাশিয়ার, মৃত ৪

তিন বছর অতিক্রান্ত। তা সত্ত্বেও একে অপরের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাজি নয় ইউক্রেন-রাশিয়া। দু’পক্ষের লড়াইয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।

ফের ইউক্রেনে বড়সড় হামলা রাশিয়ার, মৃত ৪
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: তিন বছর অতিক্রান্ত। তা সত্ত্বেও একে অপরের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাজি নয় ইউক্রেন-রাশিয়া। দু’পক্ষের লড়াইয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। গৃহহীণ আরও কয়েক লক্ষ। এরইমধ্যে শুক্রবার সারারাত আকাশপথে ইউক্রেনজুড়ে বড়সড় হামলা চালাল রাশিয়া। পুতিন বাহিনীর এই অভিযানের ফলে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। মস্কোকে রুখতে আরও নিষেধাজ্ঞা চাপানোর আর্জিও জানান তিনি।

Advertisement

শনিবার এক্স হ্যান্ডলে জেলেনস্কি লেখেন, ‘শুক্রবার রাতে খারকিভ, সুমি, লিভিভি সহ একাধিক অঞ্চলে হামলা চালায় রাশিয়া। কমপক্ষে ২৬টি ক্রুজ মিসাইল ও ৫৯৭টি অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়। এরমধ্যে ২০টির বেশি মিসাইল ও বেশিরভাগ ড্রোন আমরা ধ্বংস করেছি।’ ইউক্রেনের প্রেসিডেন্টের তোপ, ‘আকাশপথে রাশিয়ার হামলা থামাতে গেলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ রাশিয়াকে ড্রোন সরবরাহকারী দেশগুলির উপর চাপ বাড়াতে হবে। একমাত্র শক্তির সাহায্যেই এই যুদ্ধ জেতা সম্ভব। শুধু সঙ্কেত নয়। ইউক্রেনের সহযোগীদের এমন পদক্ষেপ নিতে হবে যাতে মানুষের প্রাণরক্ষা হয়।

সম্পর্কিত সংবাদ