Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভাঙল ১৪৬ বছরের রেকর্ড, তুষার-চাদরে ঢেকেছে রাশিয়া

লাগাতার তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে মস্কো সহ গোটা রাশিয়া। প্রতি বছর শীতকালে এটাই সেদেশের চেনা চিত্র। রাশিয়ার জাতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি বছরে ১৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে তুষারপাত।

ভাঙল ১৪৬ বছরের রেকর্ড, তুষার-চাদরে ঢেকেছে রাশিয়া
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: লাগাতার তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে মস্কো সহ গোটা রাশিয়া। প্রতি বছর শীতকালে এটাই সেদেশের চেনা চিত্র। রাশিয়ার জাতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি বছরে ১৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে তুষারপাত। এর মধ্যে সবচেয়ে বেশি বরফ পড়েছে সেদেশের পূর্বাঞ্চলে, কামচাটকা পেনিনসুলায়। একটানা তুষারপাতের জেরে নাজেহাল জনজীবন। বাতিল বা দেরিতে চলছে বাস-ট্রেন, প্লেনও।

Advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বেশ কিছু জায়গায় তুষারপাতের হার অত্যন্ত বেশি। অন্যান্য বছরে কয়েক মাসে যে পরিমাণ তুষারপাত হয়, এবার গত কয়েকদিনে ওই সমস্ত জায়গায় সেই পরিমাণ তুষার পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কামচাটকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি বা ভিডিয়োতে দেখা গিয়েছে, একটানা তুষারপাতে রীতিমতো বরফের পাহাড় জমেছে সর্বত্র। রাস্তার ধারে রাখা গাড়িগুলি প্রায় বরফে ডুবে গিয়েছে। বাড়ি থেকে বেরোতে গিয়ে প্রায় ৪-৫ ফুট উঁচু বরফ সাফ করতে হচ্ছে আম জনতাকে। কেউ কেউ আবার গর্ত খুঁড়ে রাস্তায় বের হচ্ছেন। সরকারের তরফে নিয়ম করে বরফ সাফাইয়ের গাড়ি পাঠানো হলেও তুষারপাতের গতির সঙ্গে তাল মেলানো সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বরফ সাফ করার গাড়ি আরও ঘন ঘন পাঠানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি, বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। ছবি:এএফপি

Advertisement
সম্পর্কিত সংবাদ