Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নোরা ও হাকিমির প্রেম নিয়ে গুঞ্জন

ঘরের মাঠে আফ্রিকা কাপ অব নেশনসে দুরন্ত ছন্দে মরক্কো। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের সেমি-ফাইনালে। দলের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অধিনায়ক আচরাফ হাকিমি ও বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির প্রেম কাহিনি।

নোরা ও হাকিমির প্রেম নিয়ে গুঞ্জন
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

মুম্বই: ঘরের মাঠে আফ্রিকা কাপ অব নেশনসে দুরন্ত ছন্দে মরক্কো। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের সেমি-ফাইনালে। দলের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অধিনায়ক আচরাফ হাকিমি ও বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির প্রেম কাহিনি। উল্লেখ্য, আফ্রিকা নেশনস কাপ দেখতে শনিবার গ্যালারিতে হাজির ছিলেন এই অভিনেত্রী। সেখানে মরক্কোর জার্সি গায়েই তাঁকে দেখা গিয়েছে। সূত্রের খবর, হাকিমির ডাকেই নাকি রাবাতে হাজির ছিলেন নোরা। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ছবিতে লাইকও দেন মরক্কান তারকা। তারপরই তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। এই বিষয়ে অবশ্য হাকিমি কিংবা নোরার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

মরক্কোর সঙ্গে নাড়ির টান রয়েছে নোরার। কানাডায় জন্মগ্রহণ করলেও, তাঁর বাবা ও মা দু’জনেই মরক্কান। গত কয়েক বছরে বলিউডে পায়ের তলার জমি অনেকটাই শক্ত করেছেন তিনি। একই সঙ্গে ইদানীং বিদেশেও বেশ কিছু মিউজিক অ্যালবামে কাজ করেছেন নোরা। তবে এভাবে কখনও ফুটবল মাঠে তাঁকে কোনও দলের সমর্থন করতে দেখা যায়নি। অন্যদিকে, সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘটেছে হাকিমির। তাঁর বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ। তবে যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে আপাতত চর্চায় উঠে এসেছে তাঁর ও নোরার প্রেমের জল্পনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ