Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

রাজ্যে রাজ্যে ভাষাযুদ্ধ নিয়ে বিজেপিকে সতর্ক করল আরএসএস

তামিলনাড়ুর পর মহারাষ্ট্র। ভাষা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে। আর ক্ষোভের লক্ষ্য সঙ্ঘ পরিবার। বিজেপি তথা সঙ্ঘ পরিবার ক্রমেই অহিন্দি রাজ্যগুলিতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে— এই অভিযোগে সরব আঞ্চলিক দলগুলি।

রাজ্যে রাজ্যে ভাষাযুদ্ধ নিয়ে বিজেপিকে সতর্ক করল আরএসএস
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তামিলনাড়ুর পর মহারাষ্ট্র। ভাষা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে। আর ক্ষোভের লক্ষ্য সঙ্ঘ পরিবার। বিজেপি তথা সঙ্ঘ পরিবার ক্রমেই অহিন্দি রাজ্যগুলিতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে— এই অভিযোগে সরব আঞ্চলিক দলগুলি। তামিলনাড়ুতে শাসক দল ডিএমকে ঘোষণা করেছে, আবার ছয়ের দশকের ভাষা রক্ষা আন্দোলন শুরু হবে। আগামী বছর তামিলনাড়ুতে ভোট। সেই প্রেক্ষিতে ওই রাজ্যে আবার তামিল ভাষার আবেগ  মাথাচাড়া দেওয়ায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বিগ্ন। বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বিজেপিকে বার্তা দিয়েছে, ভাষা বিদ্বেষ যেন মাথাচাড়া না দেয়। কঠোরভাবে দমন করতে হবে। এই সতর্কবার্তার মধ্যেই মহারাষ্ট্রে গিয়ে সঙ্ঘেরই অন্যতম প্রধান কর্তা ভাইয়াজি যোশি বলেছেন, মারাঠা ভাষাই একমাত্র মহারাষ্ট্রে থাকার শর্ত হতে পারে না। মুম্বইয়ে তো মারাঠা নয়, গুজরাতি ভাষাতেও কাজ চলে। মহারাষ্ট্রে গোটা দেশের সব ভাষাভাষীর মানুষ থাকে। কিন্তু ভাইয়াজি যোশি কেন মুম্বইয়ে গুজরাতি ভাষার গুণগান করলেন? এই অভিযোগে উদ্ধব থ্যাকারের শিবসেনা, শারদ পাওয়ারের এনসিপি প্রবল আক্রমণ করেছে। বলা হয়েছে, ভাইয়াজি যোশি মুম্বই এবং মহারাষ্টরকে চেনেন না। তিনি মারাঠা অস্মিতাকে অপমান করেছেন। বৃহস্পতিবার বিরোধীরা দাবি করে ভাইয়াজিকে ক্ষমা চাইতে হবে। প্রবল চাপের মুখে অবশ্য নিজের বক্তব্য থেকে সম্পূর্ণ সরে এসেছেন ভাইয়াজি। বলেছেন, তাঁর মন্তব্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোনও রাজ্যে বহিরাগতদের সেই রাজ্যের ভাষা জানা দরকার। কেউ যদি অন্য রাজ্য থেকে এসে কোনও রাজ্যে বসবাস করে, তাহলে সেই ভাষা বোঝা ও বলাও জরুরি। কেউ যদি মুম্বইয়ে বসবাস করেন, তবে তিনি মারাঠি শিখবেন, বুঝবেন ও বলতে পারবেন এটাই প্রত্যাশিত।

Advertisement

তামিলনাড়ুর পর আবার যাতে মহারাষ্ট্রেও ভাষা ইস্যুতে কোনও সংঘাতের বাতাবরণ তৈরি না হয়, সেই বার্তা এবার সংঘ পরিবার দিতে মরিয়া। মনে করা হচ্ছে আজকালের মধ্যেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ