Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভোটমুখী অসমে ৪০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ৯ হাজার টাকা

সামনেই বিধানসভা ভোট। তার আগে মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা অসমের বিজেপি সরকারের। মঙ্গলবার উত্তর-পূর্বের এই রাজ্যের ৪০ লক্ষ মহিলাকে একলপ্তে ৯ হাজার টাকা করে দেওয়া হল

ভোটমুখী অসমে ৪০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ৯ হাজার টাকা
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: সামনেই বিধানসভা ভোট। তার আগে মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা অসমের বিজেপি সরকারের। মঙ্গলবার উত্তর-পূর্বের এই রাজ্যের ৪০ লক্ষ মহিলাকে একলপ্তে ৯ হাজার টাকা করে দেওয়া হল। যদিও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ ট্রান্সফারের সঙ্গে ভোটের কোনো সম্পর্কই নেই বলেই দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। তাঁর দাবি, মহিলাদের সুরাহা দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত। ‘অরুণোদই’ যোজনা চালু করেছে অসম সরকার। এই প্রকল্পে মাসে মাসে ১ হাজার ২৫০ টাকা করে পেয়ে থাকেন মহিলারা। হিমন্তের দাবি, এই অর্থ সাহায্য মোটেই সর্বজনীন নয়। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তবেই অর্থ দেওয়া হয়। এই নিয়ে এক্স হ্যান্ডলে হিমন্ত লিখেছেন, ‘ভোটের জন্য অর্থ সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, তাই আমরা একসঙ্গে ৯ হাজার টাকা করে গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠিয়েছি। এরমধ্যে অরুণোদই-এর চারমাসের টাকা একসঙ্গে দেওয়া হয়েছে। সঙ্গে বিহু বোনাস বাবদ ৪ হাজার টাকা।’ মুখ্যমন্ত্রী বলেন, ৪০ লক্ষ মহিলাকে মোট ৩ হাজার ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ